1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:01 pm

বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Tuesday, July 2, 2019
  • 714

সংবাদদাতা :: বাহুবল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১ জুলাই ২০১৯ দুপুরে হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পঃপঃ কর্মকর্তা ডাঃ বাবুল কুমার দাসের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ শাহ মোহাম্মদ ইন্তেখাব, মেডিকেল অফিসার ডাঃ স্নিগ্ধ জ্যোতি চৌধুরী, ডেন্টাল সার্জন ডাঃ মোঃ মাহফুজুর রহমান ও সহকারী সার্জন ডাঃ লায়লা কামরুন। উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ, নার্স লুফৎতা বেগম, শাহিদা আক্তার, শিকা রাণী, মধুমিতা ভান্ডারী,সহ সভায় সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকালের উদ্দেশ্যে ডাঃ বাবুল কুমার দাস বলেন হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন বজায় রাখা, রোগীদের সাথে ভালো ব্যবহার করা, হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা রাখা, যথাসময়ে ডিউটিতে আসা ও কর্তব্য কাজ সঠিকভাবে পালন করার অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD