
সংবাদদাতা ॥ চুনারুঘাট উপজেলার চিমটিবিল খাসপাড়া এলাকায় (৯০) বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল রবিবার সকাল ৯ টায় খাসপাড়া গ্রামের চিমটিবিল চিমটিবিল বিজিবি ক্যাম্পের পাশে একটি পরিত্যাক্ত পুকুরে স্থানীয় চা-শ্রমিকরা ভাসমান অবস্থায় ওই লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে চুনারুঘাট থানার এসআই অলক বড়-য়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার পরিচয় সনাক্ত করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দুপুরের দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গিয়াস উদ্দিন উপজেলার গোছাপাড়া গ্রামের মৃত ছাবেদ আলীর পুত্র।
Designed by: Sylhet Host BD
Leave a Reply