1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:26 am

মাধবপুরে ৪র্থ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগের ৭ দিনেও হয়নি তদন্ত

Reporter
  • Updated Tuesday, July 30, 2019
  • 504

সংবাদদাতা ॥ মাধবপুর উপজেলার চৌমুহনি ইউনিয়নের জয়পুর গ্রামে ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে মুখচেপে ধরে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগে জানা যায়, গত ২৩ জুলাই বিকেলে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ী ফেরার পথে জয়পুর গ্রামের আব্দুল গফুর এর ছেলে সোলায়মান পুকুর পাড়ে ওৎ পেতে থেকে ওই ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ছাত্রীটির চিৎকারে ছাত্রীর মা সহ আশপাশের লোকজন ছুটে ঘটনাস্থলের দিকে এলে সোলায়মান দৌড়ে পালিয়ে যায়। ছাত্রীর পরিবারের লোকজন জানায়, পরদিন ২৪ জুলাই ওই ছাত্রীর মা মর্জিনা খাতুন বাদী হয়ে মাধবপুর থানায় সোলায়মানকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে দুইদিন পর কাশিম নগর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাত্রীটি গরীব বলে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। এ ব্যাপারে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি অন্য রকম। বিষয়টি বসে সমাধান করা হবে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি অভিযোগ পেয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD