1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

চুনারুঘাটে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

Reporter
  • Updated Saturday, August 17, 2019
  • 498

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৫’ই আগস্ট চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী পালিত হয়। পরিষদের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন ইউপি সচিব মাসুদ আহাম্মদ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুর রউফ, আহম্মদাবাদ ইউনিয়ন ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ কাজী মোঃ আব্দুল হাই, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, ইউপি মহিলা সদস্য গুলবাহার বেগম, শাফিয়া আক্তার ও স্বপন আহমেদসহ বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক মন্ডলী, ইউনিয়নের জনসাধারন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠান সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD