1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

মুক্তিযোদ্ধা আঃ রহমান আর নেই ॥ শোক প্রকাশ

Reporter
  • Updated Sunday, August 18, 2019
  • 510

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গোলগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান (৬৫) আর নেই। তিনি গত শুক্রবার দুপুরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ ফুল মিয়া, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল চৌধুরী, সহ-সভাপতি মোঃ মামুন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাংবাদিক নুর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ওয়াহেদ আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তাহের, সাবেক মেম্বার মোঃ কাজল মিয়া প্রমুখ। শোকদাতারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD