
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রধান সড়কের ফুটপাতে দোকান বসানোর অপরাধে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার বিকালে এসব জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী আক্তার। সূত্রে জানা যায়, শহরের প্রধান সড়কের দাউদনগর বাজারে পৌর মার্কেটের সামনে ফুটপাতে দোকান বসানোর কারণে ৫টি দোকানকে দুইশত টাকা করে ১ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়াও দুইটি মোটরসাইকেল একটি ট্রাকসহ মোট আড়াই হাজার টাকা জরিমান করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি মোঃ উস্তার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply