1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

চুনারুঘাট থেকে সুন্দরী গৃহবধু নিখোঁজ ॥ স্বামীর দাবী অপহরণ

Reporter
  • Updated Sunday, August 25, 2019
  • 463

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উসমানপুর থেকে খাদিজা আক্তার মনা (১৯) নামে এক সুন্দরী গৃহবধু নিখোঁজ হয়েছে। তবে তার স্বামীর পরিবারের দাবী তাকে অপহরণ করা হয়েছে। এনিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় তার শ্বাশুড়ি সাবানা আক্তার চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। ডায়রিতে বলা হয়েছে গত ২৩ আগস্ট সকালে চুনারুঘাট উপজেলার চানপুর বস্তি গ্রামে আব্দুল কুদ্দুছের কন্যা সাবানার ছেলে সিএনজি চালক হেলালের স্ত্রী খাদিজা আক্তার মনা উসমানপুর থকে নিখোজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। এদিকে, তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এতে তাদের সন্দেহ আরো গণভূত হয়। গতকাল ২৪ আগস্ট বাসায় এসে দেখেন তাদের ঘরে থাকা নগদ টাকা স্বর্ণালংকার ও কাপড়চোপর নিয়ে খাদিজা নিখোজ হয়েছে। এদিকে, স্ত্রীকে হারিয়ে স্বামী হেলাল ও শ্বাশুড়ি সাবানা মানষিক ভাবে ভেঙ্গে পড়েছে। তবে তাদের ধারণা দুর্বৃত্তরা তাকে টাকা ও স্বর্ণের জন্য অপহরণ করেছে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি নাজমুল হোসেন জানান, সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ তাকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD