
সুমন আলী খাঁন ॥ সংগীতশিল্পী প্রিন্স হাবীবের গাওয়া ‘যন্ত্রণাতে বুক ভরেছে’ গানটি বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। চলতি বছরের জানুয়ারী মাসে তারিখে ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। প্রকাশের আট মাস যেতে না যেতেই অর্ধকোটির বেশি শোনা হয়েছে গানটি। ‘যন্ত্রণাতে বুক ভরেছে, ডাকছে জমের বাড়ি’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন প্রিন্স হাবীব। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম নিলু, সুর করেছেন জিয়া আহমেদ ও সংগীত পরিচালনা করেছেন এরফান টিপু। গানটি প্রসঙ্গে প্রিন্স হাবীব বলেন, শ্রোতাদের ভালবাসায় আমি মুগ্ধ। বর্তমান সময়ে মিউজিক ভিডিও ছাড়া একটি গানের মাইলফলক ৫০ লক্ষের বেশি হওয়াটা সত্যিই অনেক বড় একটা ব্যাপার। আশা করি গানটি কোটি অথবা কোটির বেশি মাইলফলক স্পর্শ করবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply