1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

৪ মাস পর বাসায় ফিরছেন এটিএম শামসুজ্জামান

Reporter
  • Updated Wednesday, August 28, 2019
  • 451

সময় ডেস্ক ॥ চিকিৎসা শেষে চারমাস পর বাসায় ফিরছেন বরেণ্য অভিনেতা এটি এম শামসুজ্জামান। বুধবার এটি এম শামসুজ্জামানের বাসায় ফেরার কথা নিশ্চিত করলেন তার স্ত্রী রুনী জামান। সমকাল অনলাইনকে রুনী জামান বলেন, ‘চারমাস চিকিৎসা নেয়ার পর চিকিৎসক তাকে বাসায়  ফেরার অনুমতি দিয়েছে। তবে বাসায় গেলেও চিকিৎসকদের তত্বাবধানে চলতে হবে  তাকে। বাসাতেই চিকিৎসা চলবে। তবে আল্লাহর কাছে শুকরিয়া তিনি গুরুতর অসুস্থতা থেকে সুস্থতা দান করেছেন। অবশেষে  এটিএম শামসুজ্জামানকে বাসায় নিতে পারছি। সবাই তার জন্য দোয়া করবেন।’ গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরোনো ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকেশাহবাগের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তার স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে ডাক্তার আতিকুর রহমানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে তার। এখানে তার বড় একটি অপারেশনও হয়। এরপরই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন  এ অভিনেতা। এবার বাসায় ফেরার খবর জানানো হলো। গত ১৩ মে আনুষ্ঠানিকভাবে এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে। নিয়মিত খোঁজ-খবরও রাখেন প্রধানমন্ত্রী। অভিনেতা এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদকও পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD