1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

বাংলাদেশের ছবিতে শ্রদ্ধার অভিনয় নিয়ে ধোঁয়াশা!

Reporter
  • Updated Friday, August 30, 2019
  • 526

সময় ডেস্ক ॥ বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা শ্রদ্ধা কাপুর। এবার অভিনয় করবেন ঢাকাই ছবিতে। এর আগেও এমন গুঞ্জনে সরব হয়েছিল ঢালিউড! তবে এবার গুঞ্জণ নয়, সত্যি সত্যিই ঢাকাই ছবিতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ছবির নাম ‘মাসুদ রানা’। খবরটি গতকাল বৃহস্পতিবার সকালে ফেসবুকে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড পেজ থেকে জানা যায়।  ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ৩টা নাগাদ মুম্বাই থেকে দেশের একটি জনপ্রিয় দৈনিককে শ্রদ্ধা কাপুর জানান, তিনি বাংলাদেশের কোনো ছবিতে অভিনয় করছেন না। এই ছবির ব্যাপারে আমি কিছুই জানি না। ‘মাসুদ রানা’ চরিত্রটি নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ হবে। ‘মাসুদ রানা’ সিরিজের ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এরই মধ্যে ছবির অনেক কিছুই চূড়ান্ত হয়েছে। যেমন ছবিটি পরিচালনা করবেন হলিউডের আসিফ আকবর। ছবির বাজেট ৮৩ কোটি টাকা। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে। ছবিটি দুটি ভাষায় তৈরি হবে-বাংলা আর ইংরেজিতে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের কলকাতায়। সারা বিশ্বে একযোগে ইংরেজি ভাষায় ছবিটি মুক্তি পাবে। ‘মাসুদ রানা’ চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকেও চূড়ান্ত করা হয়েছে। শিগগিরই তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। একদিকে শ্রদ্ধা কাপুরের অস্বীকৃতি অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা। এখন সত্যিই শ্রদ্ধা কাপুর বাংলাদেশের সিনেমায় কাজ করবেন কিনা সেটাই দেখার পালা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD