
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর রাতে উপজেলার মিরাশি ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে ওসি শেখ নাজমুল হকের নেতৃত্বে এসআই শেখ আলী আজহার ও এসআই শহীদুল ইসলাম ১০৫ পিস ইয়াবাসহ জালিয়া বস্তীর মোজাফর আলীর ছেলে আব্দুল আজিজ (৩৫) ও সাত্তালিয়া এলাকার নুর মিয়ার ছেলে জসিম (২৫) সহ তাদেরকে মাদক বিক্রয় কালে গ্রেফতার করেন। ওসি শেখ নাজমুল হক জানান, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে। চুনারুঘাট উপজেলার ভারত ঘেষা সীমান্ত এলাকার সব মাদক স্পট গুঁড়িয়ে দেওয়া হবে। সেই অনুযায়ী অভিযান চলছে। কাউকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply