
সংবাদদাতা ॥ মাধবপুরের সীমান্ত থেকে ঢোলের ভিতরে করে গাঁজা পাচারকালে জয়পুরহাটের বাদ্যবাদক ইউনুস মিয়া (৩০)কে পুলিশ আটক করেছে। গতকাল শুক্রবার সকালে তেলিয়াপাড়া ফাঁড়ির ইনচার্জ রকিবুল হাসান তেলিয়াপাড়া স্টেশন বাজার এলাকায় ইউনুসকে আটক করে তার ঢোলের ভিতরে লুকিয়ে রাখা তিন কেজি গাঁজা জব্দ করে। ধৃত ইউনুস জয়পুরহাট জেলার আক্কেল পুর উপজেলার নুরনগর গ্রামের মৃত হেলাল মিয়ার ছেলে। পেশায় তিনি ঢোলী। কয়েক দিন আগে সীমান্তবর্তী সুরমা চাবাগানের ২০ নং এলাকা আসেন। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে তেলিয়া পাড়া থেকে ঢোলে লুকিয়ে রাখা গাঁজাসহ আটক করে তাকে মাধবপুর থানায় সোপর্দ করে পুলিশ। মাধবপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বলেন, এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply