1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:27 pm

বানিয়াচংয়ে ৬ষ্ঠ শ্রেনীর একছাত্রকে পিটিয়ে আহত করেছে এক শিক্ষক

Reporter
  • Updated Monday, September 9, 2019
  • 467

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সুব্রত দাস নামে এক ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে এক শিক্ষক। এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে টান-টান উত্তেজনা দেখা দিয়েছে। যেকোন সময়ে ওই শিকের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষনা দিতে পারেন বলে জানা গেছে। আহত ছাত্র ওই গ্রামের সুনিল দাসের পুত্র সুব্রত দাস জানায়, গতকাল রবিবার দুপুর ২টায় শিক্ষক শিবেন্দ্র চন্দ্র দাসকে না বলে ক্লাস রুম থেকে বের হয়। কিছুক্ষন পর ক্লাসে ফিরে আসলে ওই শিক্ষক তাকে কোন জিজ্ঞাসাবাদ না করে বেত্রাঘাত করতে থাকে। পরে শিক্ষার্থীরা এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ রকম একটি ন্যাক্কারজনক ঘটনায় অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD