1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:50 am

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার মেশিন ধ্বংস

Reporter
  • Updated Monday, September 9, 2019
  • 503

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৪টি ড্রেজার মেশিন জব্দ ও আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময়  বালু উত্তোলনে ব্যবহৃত ৫ শ ফুট পাইপ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে গতকাল রবিবার এসব মালামাল জব্দ করেন। সূত্র জানায়, গতকাল দুপুরে সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমান খান উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া এলাকা থেকে একটি ড্রেজার মেশিন ও একশ ফুট পাইপ জব্দ করেন। সকালে সুরমা চা বাগান থেকে জব্দ করা হয় তিনটি ড্রেজার মেশিন ও চারশ ফুট পাইপ। নিষিদ্ধ ড্রেজার মেশিনগুলো অনেক স্থানে ‘বোমা মেশিন’ নামে পরিচিত। সহকারী কমিশনার (ভুমি) মতিউর রহমান খান বলেন, কুটানিয়ায় নদীর পাশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। যার ফলে পাশের রাস্তা ভেঙ্গে যাচ্ছিল। তাই অভিযান চালিয়ে বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। সুরমা  চা বাগানের রসুলপুর এলাকায় সিলিকা বালু খোয়ারি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। সেখানেও অভিযান চালিয়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD