1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

Reporter
  • Updated Tuesday, September 10, 2019
  • 480

সময় ডেস্ক ॥ জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবনে প্রধানমন্ত্রী এ শিল্পীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোর বলেন, ‘দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগছি। বিদেশ গিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন দেশের চিকিৎসকরা। সেজন্য সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD