1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:03 pm

চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান মুসলিম উদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ

Reporter
  • Updated Friday, September 13, 2019
  • 435

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০০৬ সালের ১৩ সেপ্টম্বর তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার তার প্রতিষ্ঠিত হাজী ইয়াছিন স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বাদ মাগরিব মুসলিম প্লাজায় পারিবারিকভাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম মুসলিম উদ্দিন পাকিস্তান আমল থেকে দীর্ঘকাল চুনারুঘাটের ইউপি চেয়ারম্যান ছিলেন। তিনি হবিগঞ্জের দুঃখ খোয়াই নদীর গতিপথ পরিবর্তনের নেতৃত্ব দিয়ে হবিগঞ্জ এবং চুনারুঘাট শহর দু’টিকে ভাঙন এবং বন্যার হাত রায় অসামান্য অবদান রেখেছিলেন। স্বেচ্ছাশ্রমে এ কাজের জন্য তিনি রাষ্ট্রপতি পদক পান। মুসলিম উদ্দিন চুনারুঘাটে অসংখ্য শিক্ষা, ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তার জ্যোষ্ঠ সন্তান নাজিম উদ্দিন বর্তমানে চুনারুঘাট পৌরসভার মেয়র। আরেক সন্তান সালেহ উদ্দিন জাতীয় পর্যায়ে একজন সিনিয়র সাংবাদিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD