1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারক মৌসুমী-ফেরদৌস

Reporter
  • Updated Sunday, September 15, 2019
  • 392

সময় ডেস্ক ॥ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর এবারের সিজনে মূল বিচারকের আসনে দেখা যাবে চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকাকে। তারা হলেন চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী এবং নায়ক ফেরদৌস। মৌসুমী বলেন, হ্যাঁ। এবারের এই অনুষ্ঠানে মূল বিচারকের আসনে আমি থাকছি। আশা করি, অনুষ্ঠানটি দর্শকরা উপভোগ করবেন। এ অনুষ্ঠানে চিত্রনায়ক ফেরদৌসকেও দর্শকরা বিচারক হিসেবে দেখতে পাবেন। নানামাত্রিক আলোচনার পর গেল দু’বারের মতো এবারো শুরু হয়েছে এই সুন্দরী প্রতিযোগিতা। গত ৮ই সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে শুরু হয়েছে অডিশন। আজ সকাল ১১ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারকদের নাম ঘোষণা করা হবে। জানা যায়, এবার মূল বিচারকদের সঙ্গে শোবিজ অঙ্গনের পরিচিত বেশ কয়েকজন তরুণ বিচারককেও দর্শকরা দেখতে পাবেন। তাদের সকলের নাম আজকের সংবাদ সম্মেলনে জানানো হবে। এবার আয়োজক প্রতিষ্ঠান অমিকন এন্টারটেইনমেন্ট। পাশাপাশি সহযোগী হিসেবে থাকছে এক্সপার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট। এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলেও জানা যায়। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্লাটফরমটি সামাজিক সচেতনামূলক উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ বিজয়ী ৪ই অক্টোবর গালা ইভেন্টের মাধ্যমে সরাসরি লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল মঞ্চে অংশগ্রহণ করবেন। অবিবাহিত ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, যিনি জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD