
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৬নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুসলিম উদ্দিনের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গদ শুক্রবার উত্তর বাজারসহ মুসলিম প্লাজায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু। অন্যান্যের মধ্যে আলোচনা করেন বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব ছুরুক আলী মীর, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, সাবেক কাউন্সিলর আব্দুস জাহির, প্যানেল মেয়র তাজুল ইসলাম কাজল, এড. মিজানুর রহমান মিজান, শফিউল আলম শাফি, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, সিসিটিএন এর ব্যবস্থাপক নাসির উদ্দিন, জালাল মিয়া ও শাহনেওয়াজ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply