
সংবাদদাতা ॥ চুনারুঘাট গাজিপুর ইউনিয়নের বাসুল্লা গ্রামে জমি সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের হামলায় আম্বিয়া বেগম (৫০) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছে। তিনি বাসুল্লা গ্রামের ইউনুছ মিয়ার স্ত্রী, গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আম্বিয়া জানান একই গ্রামের জাহাঙ্গীর, আইয়ুব আলী, তাহির মিয়া গংদের সাথে ইউনুছ মিয়ার পারিবারিক ও জমি-জমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে গতকাল জাহাঙ্গীর গংরা অসুস্থ ইউনুছ মিয়ার জমি জোরপূর্বক দখল করতে যায় তখন আম্বিয়া খাতুন তাদের বাধাদিলে উল্লেখিত লোকজন আম্বিয়াকে এলোপাতাড়ী মারপিট করে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনারস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply