1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

বাহুবলে ধর্ষনের নাটক সাজিয়ে গৃহবধু পলাতক

Reporter
  • Updated Wednesday, September 18, 2019
  • 594

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে সাতকাপন ইউনিয়নের ছড়িয়া গ্রামে আবিদা বেগম (২৫) নামে এক গৃহবধু ধর্ষনের নাটক সাজিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে তোপের মুখে পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে হাসপাতালে তোলপাড় শুরু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, ওই গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী আবিদা গত সোমবার রাতে ধর্ষন হয়েছে বলে হাসপাতালে ভর্তি হতে আসে। কিন্তু গতকাল মঙ্গলবার দিনভর নাটকের পর অবশেষে তার কথিত ভাই শাহ আলম নামে এক যুবককে সাথে নিয়ে বিকালে হাসপাতালের ধর্ষনের অভিযোগ এসে ভর্তি হয়। কিন্তু গাইনী ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষা-নিরীক্ষা করতে গেলে সে নানা প্রকার টালবাহানা শুরু করে এবং তাদেরকে গালি-গালাছ করে। একপর্যায়ে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ এএসআই নেছার উদ্দিন ঘটনাস্থলে আসলে আবিদা ও তার কথিত ভাই সটকে পড়ে। তবে জানা গেছে একই এলাকার আব্দুস সহিদের পুত্র আবু বক্করের সাথে তার পরকিয়া সম্পর্ক ছিল। তাকে মামলা দিয়ে হয়রানি করার জন্য তারা ধর্ষনের এ নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ব্যাপারে বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, এখনো কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD