1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

চুনারুঘাটে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

Reporter
  • Updated Wednesday, September 18, 2019
  • 483

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০১৯ সম্পন্ন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ডিসিপি হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে আয়োজিত খেলায় বিজয়ীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ নাজমুল হক, সাটিয়াজুড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার ও দেওরগাছ ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার প্রমূখ। ফাইনাল খেলাটি চুনারুঘাট পৌরসভা বনাম ৩নং দেওরগাছ ইউপির মধ্যে অনুষ্ঠিত হয়। ফুটবল ফাইনাল খেলায় দেওরগাছ ইউপিকে (১-০) গোলে হারিয়ে চুনারুঘাট পৌরসভা বিজয়ী হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD