1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:44 am

তেলেগু কমেডিয়ান বেণু মাধব আর নেই

Reporter
  • Updated Thursday, September 26, 2019
  • 611

সময় ডেস্ক ॥ তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা বেণু মাধব আর নেই। গতকাল বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারতের হায়দ্রাবাদের যশোদা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৯ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তেলেগু সিনেমার জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বামসি কাকাট। বেণু মাধবের মৃত্যু নিয়ে টুইটে তিনি লিখেন, ‘অভিনেতা বেণু মাধব ১২টা ২০ মিনিটে (স্থানীয় সময়) আমাদের ছেড়ে চলে গেছেন। তার পরিবার ও ডাক্তার বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। আমি তার আত্মার শান্তি কামনা করছি।’ ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে বেণু হাসপাতালে ভর্তি ছিলেন। পরে ২২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। ওই সময় চিকিৎসকরা দ্রুত তার লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন। কিন্তু লিভার প্রতিস্থাপনের আগেই  বেণুর শারীরিক অবস্থার অবনতি হলে  দ্রুতই আবার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেণুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার মৃত্যুবরণ করেন তিনি। বেণু মাধবের ক্যারিয়ার তেলেগু ইন্ডাষ্ট্রিতে। এই দুগে প্রায় ছয়শ’রও বেশি ছবির অভিনেতা তিনি। ১৯৭৯ সালের ৩০ ডিসেম্বর ভারতের অর্ন্ধ প্রদেশে বেণু মাধবের জন্ম হয়। ১৯৯৬ সালে ‘সম্প্রদায়ম’ সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর নিয়মিত তেলেগু সিনেমায় কাজ করতে থাকেন এই কমেডিয়ান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD