1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:18 am

বার্বাডোজে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

Reporter
  • Updated Sunday, September 29, 2019
  • 516

সময় ডেস্ক ॥ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) টি-২০ ক্রিকেট খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। চলমান আসরে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলবেন তিনি। শনিবারই দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব।
দলের অন্যান্য খেলোয়াড়দের সাথে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা পোস্ট করেছেন সাকিব।
৭ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে সাকিবের বার্বাডোজ। পরের রাউন্ডে খেলতে লিগ পর্বে শেষ দু’ম্যাচেই জিততে হবে বার্বাডোজকে।
গত রাতে সিপিএলে অভিষেক হয় বাংলাদেশের ডান-হাতি ব্যাটসম্যান লিটন দাসের। জ্যামাইকা তালাওয়াশের হয়ে সেন্ট লুসিয়া জোকসের বিপক্ষে ১টি চারে ২১ বলে ২১ রান করেন লিটন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD