
সংবাদদাতা ॥ মাধবপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের নেতৃত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রম করে। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, একটি বাড়ি খামারের সমন্বয়কারী পারভিন আক্তার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply