
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারের ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ সদস্য সুমন বণিকের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে সৃষ্টি হিউম্যান রাইটসের উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সৃষ্টি হিউম্যান রাইটসের হবিগঞ্জ জেলার সভাপতি অজয় রায়, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের পরিচালক সুফল মোদক, নো থ্যাংকসের অলক রায়, ব্লাড ফর লাইফের মাধবপুর উপজেলার সভাপতি আবির খান জীবন, ডানপিটে গ্রুপের সাংগঠনিক সম্পাদক সুব্রত বনিক, ব্যবসায়ী কেশব বনিক, প্রবীর সাহা প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply