1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:14 pm

বাহুবলে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ৫ জন

Reporter
  • Updated Sunday, October 13, 2019
  • 511

নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার রামপুর গ্রামে জমি দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহির মিয়া, আউয়াল মিয়া, বাচ্চু মিয়া, জিতু মিয়া ও সেলিনা বেগমকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের আউয়াল মিয়ার সাথে জাহির মিয়া জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD