
জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে মাদরাসায় যাওয়ার পথে মোঃ সাব্বির খা নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। ঘটনার ৩ দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত তার কোন খোঁজ খবর না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। জানা যায়, ওই গ্রামের আইয়ুব খা’র শিশু পুত্র সাব্বির খা প্রতিদিনের ন্যায় শনিবার সকালে মাদরাসায় যাওয়া জন্য বাহির হয়। পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুজাঁখুজি করেও তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি। বিষয়টি থানা পুলিশকেও অবগত করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply