1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:46 am

মাধবপুরে ধর্ষনের চেষ্টায় স্কুল ছাত্রীর আত্মহত্যার পদক্ষেপ

Reporter
  • Updated Wednesday, October 16, 2019
  • 431

সংবাদদাতা:: মাধবপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করেছে এক যুবক। এ ঘটনায় স্কুল ছাত্রী অপমানে আত্মহত্যার চেষ্টা করে। গতকাল মঙ্গলবার সকালে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ ইমন ইসলাম (১৮)কে গ্রেফতার করেছে। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। মামলার সুত্রে জানা যায়, উপজেলার রিয়াজনগর গ্রামের বাসিন্দা ডা. মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী কে প্রেমের প্রস্তাব দিয়ে একই গ্রামের ইমন উত্যক্ত করত। গত রবিবার বিকেলে ইমন স্কুল ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে জাপটে ধরে ধর্ষনের চেষ্টা করে। এতে ওই স্কুল ছাত্রী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা রোশেনা বেগম বাদি হয়ে ইমন ইসলাম কে প্রধান আসামী করে মঙ্গলবার সকালে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী কে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD