1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:53 pm

বাহুবল কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

Reporter
  • Updated Sunday, October 27, 2019
  • 666

বাহুবল প্রতিনিধি :: বাহুবল মডেল থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও বাহুবল থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মোঃ আসকার আলী, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, ইউপি চেয়ারম্যান আবদাল মিয়া তালুকদার, ওসি (তদন্ত) আলমগীর কবির, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোবাশ্বির আহমেদ, বাহুবল মডেল প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম. সামছুদ্দিন, যুবলীগ নেতা হুমায়ূন রশিদ জাবেদ, মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহŸায়ক শামীনুর রহমান প্রমুখ। সভা শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআই মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD