1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:56 am

মাধবপুরে প্রতিপক্ষের হামলায় মা ও শিশু আহত

Reporter
  • Updated Sunday, October 27, 2019
  • 482

সংবাদদাতা :: মাধবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও শিশু আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার গুমুটিয়া গ্রামে শিশুর গাছের পাতা ছেঁড়াকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। আহতরা হলেন,  গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা (২)। আহত গৃহবধূ পারভিন বেগম জানান, একই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে বেশ কিছুদিন থেকে তাদের জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তার শিশু কন্যা আলিয়াতুনেছা একটি গাছের পাতা ছিঁড়ে ফেলায় আবু তাহেরের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের উপর হামলা করে। এতে তিনি ও আলিয়াতুনেছা আহত হন। এ ব্যাপারে মাধবপুর থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ও থানার উপ পরিদর্শক (এসআই) শিবানী দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD