1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:15 pm

মাধবপুরে যাত্রীবাহী বাস উল্টে ২০ জন কলেজ শিক্ষার্থী আহত

Reporter
  • Updated Saturday, October 26, 2019
  • 430

নিজস্ব প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর পাশ^বর্তী সাতবর্গ এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ২০ জন কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে ওই স্থানে এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কলেজ ছাত্র জাহিদ হাসান (২০), আমিনুল (১৯), অনন্ত বড়–য়া (২০), শামীম (১৮), রায়হান (১৯), পার্থিক আহমেদ (২০), আরিফ খান (১৮), সাফি (২০) ও কবির (২২) কে মূমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদেরকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। আহতরা জানায়, সিলেট থেকে ছেড়ে আস একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে উল্লেখিত স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে উল্লেখিতরা আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD