1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:31 pm

বাহুবলে জাতীয় সমবায় দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter
  • Updated Sunday, November 3, 2019
  • 503

বাহুবল প্রতিনিধি ॥ জাতীয় সমবায় দিবস উপলক্ষে বাহুবল উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১, বাহুবল-নবীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, সহকারী কমিশনার ভূমি খৃষ্টফার হিমেল রিছিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিলন, উপজেলা প্রকৌলশী আনিছুর রহমান ভূঞা। জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ কুটি, যুবলীগ নেতা হুমায়ুন রশীদ জাবেদসহ সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার সমবায় সমিতির বিভিন্ন এলাকা থেকে আগত সদস্যবৃন্দ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন চা বাগানের ৫৫ জন শ্রমিকদের মধ্যে নগদ পাঁচ হাজার টাকা করে বিতরণ করেন প্রধান অতিথি। সরকার ও সমবায়ের উন্নয়ন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন উপকরণ ও টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD