
নিজস্ব প্রতিনিধি :: লাখাই উপজেলার বোমাপুর গ্রামে হাস ছড়ানোর ঘটনা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় এনামুল হককে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে। এ ছাড়া ওই গ্রামের আলাই মিয়ার পুত্র গোলাপ মিয়া (২০), আলকাছ আহমেদ (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুত্র জানায়, ওই গ্রামের কদর আলীর পুত্র সিরাজুল মিয়ার সাথে আলাই মিয়া পুত্র নশাই মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত সোমবার দুপুরে নশাই মিয়ার তার জমিতে হাঁস থাকার জন্য ঘর তৈরি করতে গেলে সিরাজ মিয়াসহ একদল লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে নশাই মিয়ার উপর হামলা চালায়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় বাড়ীঘর ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়। খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাকী আহত মলাই মিয়ার পুত্র ঝাড়– মিয়াসহ অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply