1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:17 am

সাকিবের শাস্তি কমাতে বোর্ডের কিছুই করণীয় নেই: পাপন

Reporter
  • Updated Thursday, November 7, 2019
  • 509

সময় ডেস্ক ॥ সাকিব আল হাসানের ওপর আরোপিত নিষেধাজ্ঞার শাস্তি কমানোর বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিছুই করার সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল বুধবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান নাজমুল হাসান পাপন।  এসময় তিনি বলেন, ‘সাকিবের বিষয়ে আসলে বিসিবির আর কিছু করার নেই। বিসিবি চাইলে আর উদ্যোগী হলেও শাস্তি কমানো সম্ভব নয়। বরং হিতে বিপরীত হতে পারে।’ বিসিবি প্রধানের ভাষ্য, ‘সাকিব চাইলে বিসিবি তাকে সবরকম সহযোগিতা করবে। সেটা বিসিবির দুর্নীতি দমন ইউনিট আর লিগ্যাল কমিটির সাথে বসে সম্ভাব্য করণীয় ঠিক করতে হবে।’ এর আগে সংবাদ প্রকাশ হয়েছিল, সাকিবের শাস্তি কমানোর বিষয়ে আইনি পরামর্শ নেবে বিসিবি। বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, সাকিবের ইস্যুতে বোর্ডের করণীয় খুব সীমিত হলেও, যথাসম্ভব চেষ্টা করবেন তারা। যদি কোনো সুযোগ থেকে থাকে, অবশ্যই সেটি কাজে লাগানোর চেষ্টা করবে বোর্ড। সেই আইনি পরামর্শ নেয়ার পরই বোর্ড জানতে পারলো, এ বিষয়ে তাদের কিছুই করার নেই। সেটাই আজ জানান বিসিবি সভাপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD