সংবাদদাতা ॥ বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় চলছে জমজমাট মাদকের ব্যবসা। এতে ধ্বংসের ধারপ্রান্তে এলাকার উর্তি বয়সের যুবকরা। এমনটাই ধারণা করছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা। মাদক ব্যবসায়ীদের জন্য বাহুবলের উত্তর অঞ্চলই তাদের নিরাপদ আস্তানা বলে মনে করেন সচেতন নাগরিকরা। জানা যায়, দীর্ঘদিন যাবত দাপটের সাথে অবৈধভাবে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন গ্রামের সৈয়দ আলী, দিদার আলী, সমুজ আলী গং অবৈধ মাদক ব্যবসা করে বিত্তবৈভবের মালিক। তারা দীর্ঘদিন যাবত মরণ নেশা ইয়াবা ব্যবসা দাপটের সাথে চালিয়ে যাওয়ার ঘটনায় পুটিজুরী ও দ্বিগাম্বর এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা এ প্রতিনিধিকে জানান- তারা এতো প্রভাবশালী যে, দীর্ঘদিন যাবত দাপটের সাথে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয়রা বলেন আমরা অবহেলিত যে, তাদের বিরুদ্ধে কোন কথা বলার শক্তি কারো নেই, যার কারণে মাদক ব্যবসায়ীরা দাপটের সাথে অবৈধভাবে ইয়াবা, গাঁজা ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে অবিরত। এলাকার সচেতনদের দাবী দ্রুত এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ধ্বংস হয়ে যাবে আমাদের আগামীর প্রজন্ম ও উর্তি বয়সের যুবকরা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply