1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 15, 2026, 12:12 pm

মাধবপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

Reporter
  • Updated Tuesday, November 12, 2019
  • 501

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গলায় ফাঁস লাগিয়ে আল আমিন হৃদয় (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-আমিন হৃদয় উপজেলার বেলাপুর গ্রামের আলম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আলম মিয়া তার পরিবার নিয়ে ব্যাঙ্গাডুবা গ্রামের লস্কর ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। গতকাল দুপুরে আলম মিয়ার বড় ছেলে আল আমিন হৃদয় ঘরের ফ্যান এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আল আমিনের ভাই দুর্জয় এর কাছ থেকে জানাযায়, আল আমিন সায়হাম নিট কম্পোজিটরে চাকুরী করত। ৭/৮ মাস পূর্বে চাকুরী ছেড়ে দেয়। সোমবার দুপুরে ঘরের জানালা দিয়ে ভাইকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে, তার পর পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD