1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 9, 2026, 2:01 am

নারীদের বিদেশে চাকরির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না -পররাষ্ট্রমন্ত্রী

Reporter
  • Updated Sunday, November 17, 2019
  • 448

সময় ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিদেশে আমাদের দেশের প্রায় ৬ লক্ষ নারী শ্রমিক রয়েছেন। এর মধ্যে প্রায় ২ লক্ষ ৭০ হাজার নারী শ্রমিক শুধু সৌদি আরবে রয়েছেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণায় দেখানো হয়েছে, গত চার বছরে ৫১ জন নারীর লাশ দেশে এসেছে। চার বছরে ৬ লক্ষ শ্রমিকের মধ্যে ৫১ জনের লাশ দেশে আসা অস্বাভাবিক কিছু নয়। গতকাল শনিবার সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত ‘সিলেট সিটি করপোরেশন এলাকা সম্প্রসারণ’ বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, এদের অনেকের স্বাভাবিক মৃত্যুও হতে পারে। এই মৃত্যুকে নিয়ে অনেকে বিদেশে নারী শ্রমিক পাঠানো বন্ধ করার দাবি তুলছেন।
কিন্তু নারীদের বিদেশে চাকরি করার যে অধিকার তা থেকে আমরা তাদের বঞ্চিত করতে পারিনা। তবে যদি বিশেষ কোন চাকরিতে নারীরা নির্যাতনের শিকার হন, তবে আমরা সেই চাকরিতে নারীদের পাঠাবো কি-না তা বিবেচনা করবো। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিদেশে গিয়ে কেউ নির্যাতিত হলে তাকে সাহায্য করার জন্য দূতাবাসগুলোতে ২৪ ঘন্টা হটলাইন খোলা হয়েছে। মিশনগুলোতে নির্যাতিতদের জন্য আশ্রয়েরও ব্যবস্থা রাখা হয়েছে। তিনি বলেন, সৌদিআরবের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। তাই সেখানে কেউ যেতে চাইলে আগে চাকরির ব্যাপারে নিশ্চিত হয়ে বৈধভাবে যাওয়া উচিত। বিদেশে অবস্থানরত প্রবাসীদের জীবনমান ও আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করবে জানিয়ে ড. মোমেন বলেন, বিদেশে প্রবাসীদের প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা দক্ষতা অর্জন করে সেখানে কাজ করতে পারে। এতে প্রবাসে তাদের আয়ও বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD