1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

শায়েস্তাগঞ্জে নব-নির্বাচিত ইউপি মেম্বারের শপথ গ্রহণ

Reporter
  • Updated Wednesday, November 20, 2019
  • 443

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য উপ-নির্বাচন গত ১৪ অক্টোবর বিনা প্রতিদ্বন্দিতায় নব-নির্বাচিত সদস্য মোছাঃ ঝিনুক আক্তার শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার। উল্লেখ্য গত ১০ এপ্রিল ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত মেম্বার, উপজেলা আওয়ামীলীগের প্রবিন নেতা ও বিশিষ্ট মুরুব্বি মোঃ আকছির মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ভোর সকালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রনালয় ব্রাহ্মনডোরা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে সদস্য পদ শুন্য করে তফসিল ঘোষনা করেন। শপথ বাক্য পাঠকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, ব্রাহ্মনডোরা ইউপি চেয়ারম্যান আদিল হোসেন জজ মিয়া, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাইয়ুম, সাংবাদিক কামরুল হাসান, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের এসএমসি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD