1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

বাহুবলে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, যুবকের ১০ দিনের কারাদন্ড

Reporter
  • Updated Tuesday, November 26, 2019
  • 504

জুয়েল চৌধুরী ॥ বাহুবল উপজেলায় এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আল আমিন (১৮) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক এ দন্ডাদেশ প্রদান করেন। সে উপজেলার মন্ডলকাপন গ্রামের বাসিন্দা। জানা যায়, উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রীকে কয়েক দিন যাবৎ যৌন হয়রানি করে আসছিল সে। গতকাল উল্লেখিত সময়ে স্থানীয়রা তাকে হাতে-নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হজির করলে আদালত তাকে এ সাজার রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD