1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

মাধবপুরে সংঘর্ষে আহত ১০

Reporter
  • Updated Sunday, December 1, 2019
  • 527

সংবাদদাতা ॥ মাধবপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০। গতকাল শনিবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়ানের বিঞ্চুপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হুমায়ুন কবির (২৬), সাহেরা বেগম (৪৫), আলী আজম (৭০), আব্দুল কাদির (৩৫), রেশমা (১৯), আছমা (১৭) নাছিমাকে (৩০) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে আহত ইমাম হুমায়ুন কবির জানান, একই গ্রামের জসিম ও আক্তার মিয়ার সঙ্গে তাদের একটি জায়গা নিয়ে বিরোধ চলছে। এ ঘটনায় তার বাবা বাদি হয়ে জসিমদের বিরোদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম তদন্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD