1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

বাহুবলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

Reporter
  • Updated Wednesday, December 4, 2019
  • 510

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। “পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকার, মেডিকেল অফিসার ডা. আনিসুর রহমান নাইম প্রমুখ। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ০৭-১২ ডিসেম্বর ২০১৯ইং দীর্ঘমেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে। উক্ত সপ্তাহ সফলভাবে সম্পন্ন করার জন্য এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD