1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

আজমিরীগঞ্জের দুঃস্থ গর্ভবতী নারীদের মধ্যে ঔষধ বিতরণ

Reporter
  • Updated Tuesday, December 10, 2019
  • 467

নিজস্ব প্রতিনিধি॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ্য গর্ভবতী নারীদের মাঝে ডেলিভারির ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে এ ঔষধ বিতরণ করা হয়। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি সচিব রিংকু দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নুরুল হক ভূইয়া। এ সময় তিনি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্যারামেডিক মায়া রাণী দাস ও মা মণি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর রফিক মিয়ার হাতে ডেলিভারির ঔষধ তুলে দেন। এ সময় ইউপি সদস্য মোঃ বিলাল মিয়া, নজরুল ইসলাম বাবুল, শামীম আহমেদ, শের আলী, নারী ইউপি সদস্য আমেনা খাতুন, সবিতা বেগম, ডলি আক্তার, টমটম-সিএনজি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আপেল মিয়াসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD