1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

কাদিয়ানিদের অমুসলিম ঘোষনা করতে হবে-মুফতি ফারুক

Reporter
  • Updated Tuesday, December 10, 2019
  • 428

সংবাদদাতা ॥ শায়কে বরুনা’র মুফতি আলহাজ্ব রাশিদুর রহমান ফারুক বলেছেন-সরকার প্রধান নিজেকে নামাযী দাবি করলেও এখন দেশে পবিত্র কোরআন এবং হাদিসের অবমাননা করে যাচ্ছে কিছু সংখ্যক কুলাঙ্গার। তাই আমাদের প্রিয় নবী হয়রত মোহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করতে হবে। তিনি গত রোববার দিবাগত রাতে মাধবপুর যুব তাফসির কমিটির উদ্যোগে ৭ দিন ব্যাপি পবিত্র কোরআন তাফসির মাহফিলে আখেরী মোনাজাতের পূর্বে বয়ান রাখতে গিয়ে এ কথাগুলো বলেন। হযরত মাওঃ হাফেজ ওমর মুকাদ্দাস পীর’র সভাপতিত্বে ৭ দিন ব্যাপি তাফসির মাহফিলে বয়ান করেন হেফাজতে ইসলামের মহাসচিব আলহাজ্ব হযরত মাওঃ হাফেজ জুনাঈদ আহম্মদ বাবু নগরী, আলহাজ্ব হযরত মাওঃ নূরুল ইসলাম ওলীপুরী, আলহাজ্ব হযরত মাওঃ যোবায়ের আহম্মদ আনসারী, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি নজরুল ইসলাম, মাওঃ জুনাঈদ আল হাবিব, মাওঃ নূরুল করিম বেলালী, মাওঃ শাহ আনোয়ার হোসেন, মাওঃ আব্দুল বাতেন, মাওঃ শায়েক নূরুল হক, মাওঃ সামসুউদ্দিন কাশেমী, মাওঃ মাহবুবুল হক হাদী, মাওঃ আব্দুর রহমান, মাওঃ ফয়সল আহম্মদ জালালাবাদী, মাওঃ আব্দুল মতিন, আলহাজ্ব হযরত মাওঃ মনিরুল ইসলাম, মাওঃ মেরাজুল হক কাসেমী, মাওঃ মুফতি ওয়াজেদ আলী, মাওঃ লুৎফুর রহমান, আলহাজ্ব হযরত মাওঃ মাসুম বিল্লাহ, আলহাজ্ব হযরত মাওঃ জয়নাল আবেদীন, হযরত মাওঃ নূরুল ইসলাম খাঁন, হযরত মাওঃ ইসলাম উদ্দিন, হযরত মাওঃ মোজাহিদুল ইসলাম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD