1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:10 pm

চন্দ্রচড়ি মেলায় এক ঝাল মুড়ি ওয়ালার লাশ উদ্ধার

Reporter
  • Updated Thursday, December 26, 2019
  • 388

জুয়েল চৌধুরী ॥ মিরপুর চন্দ্রচড়ি মেলার বাউল গানের আনন্দ মহল কাফেলা থেকে জনাব আলী (৫০) নামে এক ঝাল মুড়ি ওয়ালার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে বাহুবল থানার এসআই সুলতান মিয়া লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সোনাতলা গ্রামের দয়া মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়, গত ২ দিন ধরে বাহুবল উপজেলার চন্দ্রচড়ি মেলায় অশ্লীল গানের আসর চলায় এতে সে মুড়ি বিক্রি করে মদ্য পান করে উশৃঙ্খল ভাবে নাচ-গান করত। জানা যায়, গতাকল মঙ্গলবার রাতেও সে ওই স্থানে উন্মদ হয়ে ওই কাফেলায় যায়। রাত ২ টার দিকে সে মারা যায়। তবে স্থানীয়রা জানান, তার মৃত্যু নিয়ে নানা রহস্য সৃষ্টি হয়েছে। বাহুবল থানার ওসি মোঃ কামরুজ্জামান জানান, ময়না রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD