1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:11 pm

মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

Reporter
  • Updated Thursday, December 26, 2019
  • 483

সংবাদদাতা ॥ মাধবপুরের তুলশীপুর এলাকা থেকে ইয়াবাসহ আবুল কালাম (২৯) নামের এক যুবকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম এর নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর-হরষপুর সড়কের তুলশিপুর জড়িফ হোসেন স্কুলের সামনে থেকে উল্লেখিত যুবককে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তার পকেট থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, আটককৃত আবুল কালাম চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের ছাবু মিয়ার ছেলে। এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD