1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:32 am

গণতন্ত্র সূচকে ৮ ধাপ এগোল বাংলাদেশ

Reporter
  • Updated Thursday, January 23, 2020
  • 494

সময় ডেস্ক ॥ ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গণতন্ত্র সূচক ২০১৯-এ বাংলাদেশের আট ধাপ অগ্রগতি হয়েছে। ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ ইআইইউ’র সর্বশেষ সূচকে ৫ দশমিক ৮৮ পয়েন্ট নিয়ে ৮০তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। ২০১৮ সালের ইআইইউ গণতন্ত্র সূচকে ৫ দশমিক ৫৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৮৮তম। সূচকে বাংলাদেশের অগ্রগতি হলেও এ বছর সার্বিকভাবে বৈশ্বিক গণতন্ত্র সূচকের স্কোর কমেছে। ২০১৮ সালে বৈশ্বিক গণতন্ত্র সূচকের স্কোর ছিল ৫ দশমিক ৪৮, যা ২০১৯ সালে কমে হয়েছে ৫ দশমিক ৪৪। ইআইইউ বলছে, ২০০৬ সাল থেকে এই সূচক প্রকাশের পর থেকে বৈশ্বিকভাবে এটাই সবচেয়ে খারাপ স্কোর। ১৬৭টি দেশকে নিয়ে করা গণতন্ত্র সূচকে ২০১৯ সালে ৯ দশমিক ৮৭ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে নরওয়ে। অন্যদিকে ১ দশমিক শূন্য ৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে জায়গা পেয়েছে উত্তর কোরিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD