1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:33 am

জেদ্দা বিমানবন্দরে এমপি আবু জাহিরকে আওয়ামী পরিবারের ফুলেল শুভেচ্ছা

Reporter
  • Updated Saturday, February 1, 2020
  • 485

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সৌদিআরবের জেদ্দা আওয়ামী পরিবার। গতকাল শুক্রবার ভোরে জেদ্দা বিমানবন্দরে পৌঁছলে অর্ধশতাধিক নেতাকর্মী এমপি আবু জাহির ও তার সহধর্মিনী হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তারকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেদ্দা যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, রফিকুল আলম, জুবায়েরর আহমেদ, এরশাদ আহমেদ, মিজানুর রহমান, শামীম চৌধুরী, আব্দুর রাজ্জাক, বেলাল আহমেদ ও তারেক প্রমুখ। গতকাল ফজরের নামাজের পর পবিত্র ওমরাহ পালন করেন এবং পবিত্র জুমার নামাজ মসজিদ আল হারামে আদায় করেন এমপি আবু জাহির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD