1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
February 11, 2026, 1:56 pm

নবীগঞ্জে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের ট্রেনিং কর্মশালা

Reporter
  • Updated Thursday, October 30, 2014
  • 552

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের উদ্দ্যোগে এক ট্রেনিং কর্মশালা গতকাল বুধবার সকালে অনুষ্টিত হয়েছে। রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের নবীগঞ্জ উপজেলা ব্যবস্থাপক রঞ্জু দেবের সভাপতিত্বে ও সুলতান মাহমুদের পরিচালনায় নবীগঞ্জ শেরপুর রোডস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত অনুষ্টিত এ কর্মশালায় অংশ নেন রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের চীফ ট্রেইনার গোলাম মর্তুজা ও সিলেট বিভাগীয় সমন্বয়ক আরিফ হোসেন বিল্পব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের হবিগঞ্জ জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ্ আবুল খায়ের, দৈনিক হবিগঞ্জ সময়ের বিশেষ প্রতিনিধি মুরাদ আহমদ। উদ্ভোধনী কর্মশালায় বক্তাগণ জাতিসংঘের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রনালয় উদ্দ্যেগে রূপালী হেলথ কেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় গাছ লাগান ও পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে। আর এ মহতী উদ্দ্যোগকে সহযোগীতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD