1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:45 am

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছেই যাবে ডাক্তার: মাশরাফী বিন মর্তুজা

Reporter
  • Updated Monday, April 6, 2020
  • 518

সময় ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশের সবার মত আতঙ্কে দিন কাটাচ্ছে নড়াইলবাসীও। এ ভাইরাসের ভয়ে ছোট-খাটো বিভিন্ন রোগে আক্রান্ত হলেও বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকেই। তাদের এ কষ্ট দূর করতে সাধারণ জনগনের কথা চিন্তা করে ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী মাশরাফী বিন মর্তুজা।

ডাক্তারের কাছে রোগী নয়, রোগীর কাছে ডাক্তার’ শ্লোগানকে সামনে রেখে

আজ থেকে নড়াইল জে’লায় ভ্রাম্যমাণ মেডিকেল স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মাশরাফী বলেন, ‘প্রিয় নড়াইলবাসী আসসালামু ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন, ঘরে আছেন। একটি তথ্য নিয়ে এসেছি, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন আগামী কাল থেকে ভ্রাম্যমাণ চিকিৎসা চালু করছে। আম’রা মনে করছি খাদ্য দ্রব্য সরবারহের পাশাপাশি ভ্রাম্যমাণ চিকিৎসাটাও জরুরি। কারণ করোনা রোগে আক্রান্ত ছাড়াও অন্যান্য রোগে যারা ভুগছেন, তারা যেন সঠিক চিকিৎসা পায় এই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা ধৈর্য্য ধারণ করবেন এবং ঐখানে (ভ্রাম্যমাণ টিমে) দুটো মোবাইল নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমরা দুজন ডাক্তার দিয়ে শুরু করছি, নড়াইলের সন্তান ডাঃ দ্বীপ বিশ্বা’স এবং তার সহধর্মীনী ডাঃ স্বপ্না রানী সরকার।’

এ সময় মাশরাফী এই ডাক্তারদের ধন্যবাদ দিতেও ভুল করেননি। তিনি নড়াইলের সন্তান যারা ডাক্তারি পেশায় আছেন তাদের সহযোগিতা কামনা করেন।

এ সময় সাধারণ জনগণের উদ্দেশ্যে মাশরাফী বলেন, ‘আপনারা সকলে ঘরে থাকবেন, ধৈর্য্য ধারণ করবেন, এই সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি উতরে উঠবো বলে আশা করছি। আবারও বলছি আপনাদের (সাধারণ মানুষের) সহযোগিতা আমাদের একান্ত কাম্য। চিকিৎসা ব্যবস্থা যেটা চালু হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা চিকিৎসা নেবেন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করছি আপনাদেরকে সহযোগিতা করবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সকলকে ধন্যবাদ জানাি এই সিন্ধান্তটা নেয়ার জন্য। আশা করি আমার নড়াইলবাসী উপকৃত হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD