1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:48 am

বিশ্বে করোনা আক্রান্ত ৩০ লাখের কাছাকাছি

Reporter
  • Updated Monday, April 27, 2020
  • 479
প্রতিকী ছবি করোনাভাইরাস (কোভিড-19)

সময় ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আজ ২৭এপ্রিল (সোমবার) পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৫৪৪ জন। গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ লাখ ৭১ হাজার ৪৭৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য তুলে ধরেছে। এদিকে করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানানো আরেক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার বলছে, আক্রান্তদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৯ হাজার ১৩১ জন চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ৫৭ হাজার ৬০৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৮ লাখ ৭৮ হাজার ৮৩০ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ৯৯৭ হাজার ২৭৬ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন। নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৫ হাজার ৪১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD